শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মুগদায় লেকের কচুরিপানায় মিলল কিশোরের মরদেহ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২৪, ১৪:৫৪

রাজধানীর মুগদায় লেক থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরকে হত্যার পর মরদেহ গুমের জন্য লেকে কচুরিপানার নিচে রেখে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

টিশার্ট ও সবুজ রঙের হাফ প্যান্ট পরা ওই কিশোরের মরদেহ পচে ফুলে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত করা যাচ্ছে না।

বৃহস্পতিবার (২৮ নভেম্ববর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া জানান, বুধবার (২৭ নভেম্বর) রাতে স্থানীয় একজন মুগদা এলাকার একটি খালি প্লটের মাঝামাঝি লেক পার থেকে গরুর জন্য ঘাস সংগ্রহ করছিলেন। তখন কচুরিপানা টান দিতেই পানিতে মানুষের একটি পা দেখতে পান। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, মরদেহ লেকের কচুরিপানার নিচে লুকানো অবস্থায় ছিল। মরদেহ অনেকটাই পচে ফুলে গেছে। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে তাকে হত্যার পর কচুরিপানার নিচে মরদেহ লুকিয়ে রেখে দেওয়া হয়েছিল। তার পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর