বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আচরণবিধি ভঙ্গ করায় উইলিয়ামসকে শাস্তি দিল আইসিসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২৪, ১৫:২৯

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠেই আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস। এই জন্য শাস্তি পেতে হচ্ছে তাকে।

আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তাকে তিরস্কার করে।

গতকাল এক বিবৃতিতে আইসিসি উইলিয়ামসকে তিরস্কারের পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিষয়টি জানায়।

জিম্বাবুয়ের ইনিংসের ২৬তম ওভারে এই ঘটনাটি ঘটে। সাইম আইয়ুবের বলে উইলিয়ামসকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তখন জিম্বাবুয়ে অলরাউন্ডার বল ব্যাটে লেগেছে দাবি করে মাঠেই অসন্তোষ প্রকাশ করেন। আম্পায়ারের সিদ্ধান্তে এমন অসন্তোষ প্রকাশ করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়।

অবশ্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দোষ স্বীকার করে নেন উইলিয়ামস। ফলে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর