শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

প্রেন্ডারগাস্টের পর হান্টারের বিদায়, খেলায় ফিরল বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৪, ১২:৫৯

আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমে দ্রুত ২ উইকেট তুলে নিয়ে শুরুটা ভালো করছিল বাংলাদেশ। কিন্তু অ্যামি হান্টার ও ওরলা প্রেন্ডারগাস্টের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারীরা। তবে ৩৫তম ওভারে এই দুই ব্যাটার আউট হলে খেলায় ফেরে টাইগ্রেসরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৩৩ রান। লরা ডেলানি ৫ রান এবং লিয়া পল ১ রানে ব্যাট করছেন।

শনিবার (৩০ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে শুরুতে সাজঘরে ফেরেন অধিনায়ক গ্যাবি লুইস (২)। ৩৪ বলে ১৩ রান তাকে সঙ্গ দেন আরেক ওপেনার সারাহ ফোর্বস।

তৃতীয় উইকেটে ওরলা প্রেন্ডারগাস্টকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অ্যামি হান্টার। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে আইরিশরা।

৩৫তম ওভারে স্বর্ণার আক্তারকে বোলিংয়ে আনেন জ্যোতি। ওভারের প্রথম বলে রান আউটে কাটা পড়েন প্রেন্ডারগাস্ট। ৩৭ রান করেন তিনি। একই ওভারের পঞ্চম বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে হান্টার। ৬৮ রান করেন তিনি। এতে দলীয় ১২৭ রানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর