বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দিনে জামিন পেয়ে রাতেই ভারত যাওয়ার পথে আটক ৪

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৪, ১৪:৩৯

মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানব পাচারকারীর বাড়ি থেকে দুদিন আগে আট বাংলাদেশি নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) পুলিশ তাদের আদালতে পাঠালে বিচারক দুই শিশু ও দুই নারীকে জামিন দেন। জামিন পাওয়ার পর রাতেই আবারও তারা ভারতে যাওয়ার চেষ্টা করলে ফের তাদের আটক করেছে বিজিবি।

শনিবার (৩০ নভেম্বর) কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফসার এ তথ্য জানিয়ে বলেন, শনিবার দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, গত ২৮ নভেম্বর দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানব পাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়ি থেকে আটজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার সকালে ওই আটজনকে পুলিশ আদালতে তোলার পর বিচারক মোছা. লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার সন্তান তালহাকে (২) জামিন দেন। জামিন পেয়ে রাতেই তারা আবারও লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদের ফের আটক করে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর