শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বাকৃবিতে আয়োজিত হয়েছে ‘ডাড’ স্কলারশিপের সেমিনার

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৪, ১৬:২২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সকাল ১১টায় ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছে বাকৃবি এবং দ্য জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডাড)। বাকৃবির স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিসহ প্রায় শতাধিক শিক্ষার্থী ওই সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাকৃবির এডিসোনাল রেজিস্টার নাজমুল হাসান স্বপন ও বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। এছাড়াও ডাড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান সুমন।

সেমিনার থেকে জানা যায়, জার্মানিতে চারশ'র বেশি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২ হাজারের অধিক বিষয়ে স্কলারশিপের সুযোগ প্রদান করা হয়।

অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান বলেন, ‘জার্মানিতে এগ্রিকালচার থেকে অনেক সাবজেক্টে পড়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়েই জার্নামিতে যায়।’

নাজমুল হাসান স্বপন বলেন, ‘ডিএডি জার্মানিতে খরচ এতো বেশি না। বাকৃবি শিক্ষার্থীরা যারা জার্মানিতে পড়তে গিয়েছে তারা সকলেই খুবই সম্মানের সাথে ডিগ্রী কমপ্লিট করে দেশে কিংবা অন্যান্য দেশে কাজ করে যাচ্ছে। জার্মানি ভাষা শিক্ষার জন্য সরকার থেকেই জার্মান ভাষা শিক্ষা দেওয়া হয়। এক ভিসাতেই প্রায় ৩২টি দেশে ভ্রমণ করা যায়। এগ্রিকালচার সম্পর্কিত কোন বিষয়ে পড়তে কোন টিউশন ফি লাগে না।’

এছাড়া সেমিনারে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। ওই পর্ব থেকে শিক্ষার্থীরা জার্মানিতে জীবন যাপনে ব্যয়, পার্টটাইম চাকরির সুবিধা, স্পাউজ ভিসাসহ যাবতীয় বিষয় সম্পর্কে জানতে পারেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর