বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

টিআইবি

সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত পাসপোর্ট খাত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৭

সেবা খাতে সব চেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট খাতে। এখাতে দুর্নীতির হার ৮৬ শতাংশ।

এই খাতে দুর্নীতির হার গ্রামাঞ্চলে ৮৮ দশমিক ৬ শতাংশ এবং শহরাঞ্চলে ৮১ শতাংশ। পাসপোর্ট খাতে সেবা নিতে ৭৪ দশমিক ৮ শাতাংশ পর্যন্ত সেবা গ্রহিতাকে ঘুষ দিতে হয়েছে, এমন তথ্য উঠে এসেছে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআবি) গবেষণায়।

মঙ্গলবারে (৩ ডিসেম্বর) ধানমন্ডিতে টিআইবির আয়েজিত 'সেবাখাতে দুর্নীতি,জাতীয় খানা জরিপ-২০২৩' প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও টিআইবির গবেষক আব্দুল হান্নান গবেষণা তুলে ধরেন।

ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতিগ্রস্ত পরের খাতগুলো হলো হলো, বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিচারিক সেবা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্বাস্থ্য, গ্যাস, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা খাতে।

ইফতেখারুজ্জামান বলেন, মানুষ সেবা নিতে গিয়ে যে সব দুর্নীতি শিকার হয় সেগুলো এই জরিপে তুলে ধরা হয়েছে। বিদেশে টাকা পাচার করাসহ বড় বড় দুর্নীতি এখানে উঠে আসেনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর