বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া উদ্বোধন ৫ জানুয়ারি, যা থাকছে ৯-১০ ডিসেম্বরে

রবিউল আলম, ইবি

প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৪

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বন্ধ থাকা ‘কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া’ চালু করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে ক্যাফেটেরিয়াটি। এর মধ্যে প্রাথমিক ট্রায়াল হিসেবে চালু করবেন আগামী ৯-১০ ডিসেম্বর।

আজ (৩ ডিসেম্বর) মঙ্গলবার টিএসসিসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন এ বিষয়ে নিশ্চিত করেছেন।ক্যাফেটেরিয়াটির নতুন ম্যানেজার মোঃ রাজু আহমেদ।

জানা যায়, পূর্বঘোষিত ১০ ডিসেম্বর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে শিক্ষার্থীদের সুবিধার্থে ৯ ও ১০ ডিসেম্বর দু'দিন প্রাথমিক ট্রায়াল হিসেবে চালু থাকছে ক্যাফেটেরিয়াটি। সেদিন ম্যানেজার কিছু খাবার পরিবেশন করবেন যা শিক্ষার্থীদের রিভিউ নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেও টেস্ট করে দেখে উপযুক্ত মনে হলে ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। মাঝখানে শীতকালীন ছুটি থাকায় ৫ জানুয়ারি থেকে চালু হচ্ছে বলে জানা যায়।

টিএসসিসি'র পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন জানান, শিক্ষার্থীদের দাবিদাওয়া ও চাহিদার ভিত্তিতে কাজ করে যাব। বাস্তবায়নের মাধ্যমে কাজের প্রমাণ দেখাব বরং ঘোষণার মাধ্যমে নয়। আগামী ৫ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং ৯ ও ১০ ডিসেম্বর ট্রায়াল হিসেবে চালু করা হবে। প্রশাসনের পক্ষ থেকে ভর্তুকি না থাকলেও তৃতীয় পক্ষ হিসেবে নতুন ম্যানেজার আন্তরিকতার সহিত সেবা দিয়ে যাবে বলে আশাবাদী।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন সহ টিএসসিসির ওয়াশরুম থেকে চুরি হওয়া পানির ট্যাপগুলো দ্রুত বসানোর ব্যবস্থা এবং সিকিউরিটি জোরদার করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ করেছেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর