শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সিরাজুল আলম খান আর নেই

ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
৯ জুন ২০২৩, ১৯:২৮

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  শুক্রবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

সিরাজুল আলম খান দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রামণসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

সংবাদমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে তাকে সাপোর্টে নেয়া হয়। সপ্তাহখানেক আগে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন সিরাজুল আলম খান।

২০২১ সালে অসুস্থ হয়ে কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন সিরাজুল আলম খান। এরপর বিভিন্ন সময়ে তার অসুস্থতার খবর পাওয়া যায়।

১৯৪১ সালের ৬ জানুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জ থানার আলীপুর গ্রামে সিরাজুল আলম খানের জন্ম। খুলনা জিলা স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করেন তিনি। এরপর ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর