শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

নবারুণ

মোঃ নুরুল ইসলাম নিলয়

প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৬

প্রভাতী নবারুণের আলোয় সজীব হয় ঘুমন্ত সব প্রাণ।
তোমার জানালার রঙ্গিন পর্দা ভেদ করে সে আলোকরশ্মি যখন তোমাকে স্বাগত জানায়
সমগ্র পৃথিবী ফিরে পায় তার লুণ্ঠিত মান।

রঙ্গিন প্রজাপতি জানালার ফাঁকে উঁকি মারে
তোমার মৌ ঘুম ভাঙ্গানোর তরে,
সকাল হয়েছে ওগো, আঁখিদ্বয় খোলো,
দেখ, পুরো পৃথিবী সেজেছে আজ লাল-নীল শাড়ি পড়ে।

ভোরের স্নিগ্ধ ও নির্মল বায়ু তোমায় পাঠালাম
উপহারের ডালি সাজিয়ে,
পৃথিবীর সমস্ত আয়োজন থেমে যাবে সোনালী উষাকে
স্বাগত না জানালে।

দেখ, চেয়ে শিশির বিন্দু গুলো মুক্তার মালা হয়ে ঝুলে আছে ঘাসের গলায়।
দেখ, শালিকের দল পাখা নেড়ে নেড়ে সোনালি রোদ পোহায়।
এরা সবাই তোমাকে স্বাগত জানাতে চায়,
ভোর না হতেই সবাই তোমার অপেক্ষায় ;অধীর অপেক্ষায়।

আঁখি মেলো এবার, খোলো তোমার রুদ্ধ দ্বার
আস প্রকৃতির মঞ্চে।
নয়ন ভরে দেখবে তুমি অপূর্ব সৌন্দর্য আমায় নিয়ে সঙ্গে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর