শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাকৃবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৪, ১৫:০৭

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়টিতে সশরীরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এর আগে, গত ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।

জানা গেছে, ৯ থেকে ১২ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৫টার মধ্যে ছাত্র-ছাত্রীদের নির্ধারিত রিপোর্টিং স্থানে (প্রশাসন ভবন সংলগ্ন আমতলা, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন, সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউট অফিস এবং টিএসসি কনফারেন্স হল) সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং আনুষঙ্গিক ফি ছয় হাজার দুইশত চৌদ্দ টাকা নির্ধারণ করা হয়েছে। যেহেতু প্রার্থীরা অনলাইনে দশ হাজার টাকা প্রদান করেছে, তাদেরকে কোনো নগদ অর্থ পরিশোধ করতে হবে না। অনলাইনে জমা দেওয়া দশ হাজার টাকা থেকে ছয় হাজার দুইশত চৌদ্দ টাকা কর্তন করে বাকি অর্থ পরবর্তীতে পূবালী ব্যাংকের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর