শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ডিমের দামে কারসাজি

ফরিদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৩, ১৮:৩১

ডিমের দামে কারসাজি করায় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ফরিদপুরে তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদপ্তর ও সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত ফরিদপুর শহরের তিতুমীর বাজার ও চকবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ডিমের আড়তে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের বিক্রির রশিদে মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে চকবাজারে মিতালী ট্রেডার্সকে ৫ হাজার টাকা, ওহাব ডিম স্টোরকে ৩ হাজার এবং নিউমার্কেটের তিতুমীর বাজারে সিরাজ ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, এই তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলার সিনিয়র বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সিনিয়র বিপণন কর্মকর্তা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান, সিভিল সার্জন অফিস এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর