শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কুবিতে লাকসাম-মনোহরগঞ্জ মুক্ত দিবস পালিত

কুবি প্রতিনিধি

প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৪, ১৫:০৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে লাকসাম-মনোহরগঞ্জ মুক্ত দিবস পালন করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই আয়োজনটি করা হয়।

দিনটিকে স্মরণ করতে ৫৩ টি মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহবায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, সংগঠনটির সভাপতি রিমন মজুমদার, সাধারণ সম্পাদক নাইমুর রহমানসহ কুবিতে অধ্যয়নরত লাকসাম-মনোহরগঞ্জের শিক্ষার্থীরা।

সার্বিক বিষয় নিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক নাইমুর রহমান বলেন, '১১ই ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে লাকসাম-মনোহরগঞ্জ পাকিস্তান হানাদার বাহিনীদের হাত থেকে মুক্তি পাই। উক্ত দিনটিকে আমরা ৫৩ টি মোমবাতি প্রজ্বলন করার মাধ্যমে স্মরণ করেছি।'

উল্লেখ্য, ১১ই ডিসেম্বর লাকসামের মুক্তিযোদ্ধারা ও মুক্তিকামী জনতা বাংলাদেশের লাল সবুজ জাতীয় পতাকা উড়িয়ে লাকসামকে মুক্ত ঘোষনা করে। সেদিন পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের পর লাকসামে শুরু হয় জনতার উল্লাস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর