বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ছিনতাই শূন্যের কোটায় নিয়ে আসতে পুলিশ বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৭

টহল বাড়িয়ে ছিনতাই শূন্যের কোটায় নিয়ে আসতে পুলিশ বাহিনীকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়। আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছি, শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়িয়ে দেওয়া হয়। পুলিশের টহল বাড়িয়ে ছিনতাই যাতে শূন্যের কোটায় নিয়ে আসা যায় সে চেষ্টা করতে হবে।

উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বরের নিরাপত্তা নিয়ে আজ আমরা আলোচনা করেছি। পাশাপাশি তবলীগ জামায়াতের ইজতেমা নিয়ে আলোচনা করেছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ট্রাফিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থা আছে এখান থেকে আরও উন্নতি করতে হবে। ১৬ ডিসেম্বর ভালোভাবে উদযাপন করতে পারে এ ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা করতে হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর কিংবা ২৫ ডিসেম্বরকে সামনে রেখে খারাপ কোনো কোন কিছু নেই। অন্য বছর যেভাবে হয় এবারও সেভাবে হবে।

ইজতেমা প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১৮ ডিসেম্বর দুই পক্ষের সঙ্গে আবার বৈঠক হবে। এর আগেরবার যেভাবে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে এবার সেভাবেই হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর