বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গুরুদাসপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:০৪

নানা কর্মসূচীর মধ্য দিয়ে গুরুদাসপুরে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ইউএনও সালমা আক্তারের নেতৃত্বে উপজেলা চত্বরে ৩১বার তোপধ্বনি, বিনম্র শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এসময় বিএনপি, জামায়াতে ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় ব্যাংকসমূহ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন। এরপর চারুকারু ও স্থানীয় উৎপাদিত শিল্পপণ্যের বিজয় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা ও প্রাইজবন্ড প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা সভায় ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি গোলাম সারওয়ার হোসেন, মুক্তিযোদ্ধা এড. আব্দুল ওহাব ও সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ। বিজয়ের এ আয়োজন স্বল্প পরিসরে হলেও তা ছিল প্রাণবন্ত ও উপভোগ্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর