বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৪, ১৩:০০

শপথ গ্রহণের আগেই ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার হুমকি দিয়ে রাখলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ব্রাজিলের ওপরেও একই নীতির প্রয়োগ করবেন বলে জানিয়ে রেখেছেন তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার নিজ বাসভবন মার-এ লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায়, তাহলে যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের ওপর চড়া হারে কর চাপাবে।

ভারত ও ব্রাজিলের প্রসঙ্গ তুলে ধরে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা প্রায় সব ক্ষেত্রেই আমেরিকান পণ্যের ওপর ওপর অধিক কর চাপায়। অথচ, এতদিন আমরা ওদের ওপর সেরকম কোনো কর চাপাইনি।

তিনি বলেন, বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। ভারত যদি মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায় তবে আমেরিকাও সেই পরিমাণ শুল্ক চাপাবে। ওরা আমাদের ওপর শুল্ক চাপাক তাতে সমস্যা নেই, আমরাও চাপাব।

এর আগে, প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্পের হবু বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক। তিনি বলেন, নতুন সরকারের কাছে পারস্পরিক সুবিধাদানের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা আমাদের সঙ্গে যেমন ব্যবহার করবেন, আমাদের থেকেও তেমনই ব্যবহার পাবেন, এটাই আশা করা উচিত।

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটে রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। অবশ্য, এখনও পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেননি তিনি। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রিপাবলিকান এ নেতা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর