বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বছর শেষে ডাকাতির খবর দিলেন ম্রুণাল ঠাকুর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:২৪

ভারতের দক্ষিণী এবং বলিউডের ছবির জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। বছরের শেষ ভাগে এসে নিজের ভক্তদের সুখবর দিলেন এই তারকা। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে তিনি ‘ডাকাত’ নামের নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য যুক্ত হয়েছেন।

জানা গেছে, এই ছবিতে ইতিপূর্বে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু শ্রুতি ছবিতে অভিনয় না করে এরপর কারণবশত ছবিটি থেকে সরে দাঁড়ান। তার জায়গায় নেওয়া হয়েছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে। বর্তমানে ভারতের হায়দ্রাবাদে এই ছবির শুটিং চলছে। শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ম্রুণাল।

এই ছবিতে অভিনয়ের বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে ম্রুনাল বলেন, আমি গল্পটি পেয়েই অভিনয় করার জন্য হ্যাঁ বলে দেই। কারণ গল্পটির বাস্তবতার সঙ্গে অনেক মিল রয়েছে। এমন গল্পেই আমি কাজ করতে চাই। ছবিটির শুটিং চলছে। ভালো অভিজ্ঞতা হচ্ছে। আশা করছি ছবিটি ভালো লাগবে দর্শকের।

জানা যায়, ‘ডাকাত’ ছবিটি নির্মাণ করেছেন শানিল দেও। এর গল্প লিখেছেন নির্মাতা নিজেসহ আরও দু'জন। ছবিটি এই ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও তা আর সম্ভব হচ্ছে না। ছবিতে ম্রুণালের বিপরীতে অভিনয় করছেন আদিবি সেশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর