বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকে প্রশাসন ক্যাডাররা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৪, ১৪:০৭

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার পর এ বৈঠক শুরু হয়। যা এখনও চলমান।

জানা গেছে, দুপুর পৌনে ১টায় নিজ দপ্তরে এসে পৌঁছান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। পরে সেখানে অবস্থান নেওয়া কর্মকর্তাদের সঙ্গে তিনি নিজের মিনি কনফারেন্স রুমে বৈঠক শুরু করেন।

সচিবের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

এর আগে, আজ বেলা সাড়ে ১১টার পর থেকে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে এই ক্যাডারের কর্মকর্তারা দল বেঁধে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন।

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা।

তবে বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্য সব ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী মঙ্গলবার দেশের সব অফিসে এক ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করবেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর