শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের গ্রামাদো বাণিজ্যিক নগরীতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। গতকাল রোববারের (২২ ডিসেম্বর) এই দুর্ঘটনায় এর আগে নয়জন মারা যাওয়ার কথা বলেছিলেন তারা। 

পাইপার সিয়েন্নে ৪০০ টারবোপ্রপ মডেলের এই উড়োজাহাজটি চালাচ্ছিলেন লুইজ ক্লাউদিও সালগুইরো গালেজ্জি নামে এক ব্যবসায়ী এবং এর যাত্রী হিসেবে ছিলেন তার পরিবারের সদস্যরা। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

রিও গ্রান্ডে দো সুল রাজ্যের নিরাপত্তা সচিবালয় এক বিবৃতিতে জানায়, উড়োজাহাজটি কানেলা শহর থেকে আকাশে উড়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। উড্ডয়নের পরপর সেটি একটি ভবনের চিমনিতে আঘাত করে, এরপর একটি বাড়িতেও ধাক্কা খায় এবং সবশেষ একটি আসবাপত্রের দোকানের ওপর বিধ্বস্ত হয়।

রিও গ্রান্ডে স্টেট সিভিল পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় উড়োজাহাজটির কেউ বাঁচেনি। এছাড়া উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় মাটিতে থাকা ১৭ জন আহত হয়। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

গ্রামাদো শহরটি পর্যটন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয়। এখানে বড় দিন ও নতুন বছর উদযাপনে অনেক পর্যটকের সমাগম হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর