বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সচিবালয়ে আগুন : আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০৭

সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ (৩০ ডিসেম্বর) প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। গতকাল রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান।

আজাদ মজুমদার বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কার্যক্রম এবং তদন্তকারীরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।

এসব আলামতের সঠিক ফলাফল নিশ্চিতের জন্য তদন্ত কমিটি কিছু আলামত দেশের বাইরে থেকে পরীক্ষা-নিরীক্ষা করাতে চায়।

তিনি আরো জানান, প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী তদন্ত কমিটি সিদ্ধান্ত নেবে তদন্ত শেষ করতে কত সময় লাগবে।

এর আগে গত বৃহস্পতিবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আট সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সরকার। অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে তিন দিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেওয়ার কথা ছিল।

উচ্চ পর্যায়ের এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন- গৃহায়ণ সচিব, পুলিশের আইজিপি, কমিটির সদস্যসচিব ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে তিনজন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর