বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সচিবালয়ে আগুনের পর সরিয়ে দেওয়া হলো উপ-কমিশনার তানভীরকে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এর নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে সরিয়ে নেওয়া হয়েছে।

তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করে একটি আদেশ জারি হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত ওই আদেশ অনুসারে, সচিবালয়ের নিরাপত্তা বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে।

গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় অবস্থিত পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যায়।

আগুন লাগার কারণ ও উৎস অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগ ২৬ ডিসেম্বর রাতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। তদন্তের স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে আলামত দেশের বাইরেও পাঠানো হবে বলে জানিয়েছে সরকার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর