বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নেচে কটাক্ষের শিকার হলেন তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬

অভিনেত্রী তাসনিয়া ফারিণ দেশী টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী। চলতি সময়ের এই অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতা আর মিষ্টি গানের গলায় ভক্ত - অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। শুধু অভিনয় কিংবা গান নয়, নাচেও রয়েছে তার বেশ দক্ষতা। সম্প্রতি একটি সাংবাদিক সংগঠনের বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে নাচ করেছেন ফারিণ।

রাজধানীর একটি হোটেলে গেলো শনিবার (২৮ ডিসেম্বর) ওই অনুষ্ঠানের মঞ্চে ফারিণের নাচের সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, তার পরনে কালো জিন্স পায়ে হাই হিলে গানের তালে মঞ্চ মাতাচ্ছেন ফারিণ। তবে ফারিণের নাচ দেখে বেশ কটাক্ষ করেছেন অনেক নেটিজেন। একজন ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন - ‘নায়িকারা যত জনপ্রিয় হয়ে ওঠে তত তাদের ধীরে ধীরে পোশাকটা ছোট হতে থাকে।’ আরেকজন লেখেন - ‘তার জনপ্রিয়তা নষ্ট করল সে নিজে।’ আরেকজন নেটিজেন লেখেন - ‘কাপড় আস্তে আস্তে আরও ছোট হয়ে যাবে। ব্যাপার না। সস্তা জনপ্রিয়তা অর্জন করতে হবে।’

উল্লেখ্য, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় পা রাখেন তাসনিয়া। মায়ের ইচ্ছাতে অভিনয় শুরু তার।২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সঙ্গে কাজ করেন। একই বছর ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় ফারিণকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর