বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘মার্চ ফর ইউনিটি’

শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৪, ১১:০৮

‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ভোর থেকেই সারা দেশের ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেন ।

এ সময় শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাসে ঘুরে ঘুরে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা ঢাকা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ,’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

এদিন সবার আগে সমাবেশস্থল তথা শহীদ মিনারে এসে উপস্থিত হয় মৌলভীবাজার ইউনিট।

জানা গেছে, এখনো বেশ কয়েকটি ইউনিট পথে আছে। বিকাল তিনটায় শুরু হবে মূল অনুষ্ঠান। এর আগে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কার্যক্রম।

মূলত আজ জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।

এ নিয়ে সমালোচনার মুখে সেই কর্মসূচি বাতিল করে মার্চ ফর ইউনিট কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সোমবার মধ্যরাতে এই কর্মসূচি ঘোষণার পর ভোর থেকে শুরু হয় মঞ্চ তৈরির কার্যক্রম। এ কর্মসূচি দেশের ঐক্যের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে বলে জানান শিক্ষার্থীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর