শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুবি শাখা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

কুবি প্রতিনিধি

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৫, ১৪:৫৪

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বিশ্ববিদ্যালয়ের নৈশ্য প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি এই কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন আবাসিক হল, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বিভিন্ন অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ডর্মেটরিতে কর্মরত নৈশ্য প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'এখন প্রচন্ড শীত! যেহেতু আমাদের ক্যাম্পাসটি পাহাড়ে অবস্থিত, এখানে অন্য জায়গার তুলনায় প্রচন্ড শীত পড়ে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় যারা এখানে চাকরি করেন সকলে শীতে কষ্ট পান। তাই আমাদের অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানুষের পাশে থেকে মানবিক কাজ করার চেষ্টা করছি। উনার নির্দেশে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের মাঝে উনার উপহার তুলে দেই। এটি আমাদের শীতবস্ত্র বিতরণের ১ম ধাপ। ক্রমান্বয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অন্যদের মাঝেও উপহার পৌঁছে দিবে।'

তিনি আরও বলেন, 'মানবিক যেকোন কাজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা সর্ব-সাধারণের পাশে থাকবে।'

এই সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাফায়েত হোসেন সজল, রিয়াজ উদ্দিন অন্তর। আহ্বায়ক সদস্য-মোতাসিম বিল্লাহ রিফাত, আশারাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, মোঃ রাসেল হোসেন, সাইফুল মালেক আকাশ, আবদুল্লাহ আল মাসুদ, নাইম হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর