বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিয়ের খবর ভাইরাল, যা বললেন তাহসান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৫, ১৫:২২

ভোর থেকেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ভাইরাল। ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। এ অবস্থায় বিষয়টি খোলাসা করেছেন তাহসান নিজেই।

শনিবার (৪ জানুয়ারি) সকালে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

জনপ্রিয় এই গায়ক-অভিনেতা বলেন, এখনও বিয়ে হয়নি। এমনকি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ সন্ধ্যায় বিস্তারিত জানাব।

এর আগে, আজ ভোরে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়। এরপর থেকেই মূলত খবরটি ছড়ায়।

জানা গেছে, তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। তিনি একজন উদ্যোক্তাও।

এ ছাড়া প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ। পাশাপাশি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

সামাজিকমাধ্যমে রোজার রয়েছে অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও তিনি জনপ্রিয়।

এর আগে, ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালের ৪ অক্টোবর হঠাৎই তারা সেই সম্পর্কের ইতি টানেন। এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর