শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ঢাকায় দিনভর অনুভূত হতে পারে শীত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৫, ১২:৫০

কয়েকদিন বিরতির পর আজ (৮ জানুয়ারি) থেকে সারাদেশে শীতের মাত্রা বেড়েছে। দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে। ভোর থেকে সারাদেশে পড়ছে ঘন কুয়াশা। হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। এভাবে ক্রমশ তাপমাত্রা হ্রাস অব্যাহত থাকতে পারে টানা ৬ দিন। সেই সঙ্গে ঢাকায় আজ দিনভর শীত অনুভূত হতে পারে।

আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, আজ বুধবার খুলনা ও চট্টগ্রাম ছাড়া সব জায়গায় শীতের মাত্রা বেশি থাকবে। এই দুই বিভাগ ছাড়া বাকিগুলোতে আজ দিনের বেলায় সূর্যের দেখা নাও মিলতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। দেশের উত্তারঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর ক্রমশ তাপমাত্রা কমে তা দক্ষিণাঞ্চলের খুলনা ও যশোরের দিকে ছড়াতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, গেলো কয়েকদিনের চেয়ে বুধবার থেকে শীত আরও বাড়তে পারে। চলতি সপ্তাহের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হবে। রাজধানীতে শৈত্যপ্রবাহ হতে পারে তবে তা এখনি বলা যাচ্ছে না।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস যশোরে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর