শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রোনালদোর সঙ্গে একমত নেইমার, ‘ফরাসি লিগের চেয়ে সৌদি লিগ ভালো’

খেলা ডেস্ক

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৫, ১৫:৫০

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর আড়াল থেকে যেন আলোতে চলে এসেছে সৌদি প্রো লিগ। অর্থের ঝনঝানিতে সাড়া দিয়ে এরপর সেখানে পাড়ি জমিয়েছেন একের পর এক তারকা। তাই মানের বিচারে ফ্রান্সের লিগ ওয়ানের চেয়ে সৌদি প্রো লিগকেই এগিয়ে রাখছেন রোনালদো।

দ্বিমত নন নেইমারও।

সিএনএন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘আমি রোনালদোর সঙ্গে একমত। বর্তমানে লিগ ওয়ানের চেয়ে এগিয়ে রয়েছে সৌদি লিগ। ভালো ভালো খেলোয়াড়রা আসছে এখানে এবং সৌদি লিগের মানও বাড়ছে তাতে। তবে লিগ ওয়ানের নিজস্ব শক্তি আছে। এটি খুবই উঁচু মানের চ্যাম্পিয়নশিপ। আমি সেটা ভালোভাবেই জানি। ’

ছয় বছর ফরাসি ক্লাব পিএসজি কাটিয়ে আসার পর তা অজানা থাকার কথা নয় নেইমারের। তবে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর এখনো স্বরূপে ফিরতে পারেননি এই ফরোয়ার্ড। সেখানে অবশ্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। কিন্তু আগামী জুনেই শেষ হচ্ছে তার চুক্তি।

ভবিষ্যৎ নিয়ে এখনো কিছু বলেননি নেইমার। তবে তার চাহিদার কাতারে রয়েছে ইন্টার মায়ামি। পুরোনো সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে আবারও খেলতে মুখিয়ে আছেন তিনি। সেই ভয়ংকর ‘এমএসএন’ ত্রয়ীকে পুনরুজ্জীবিত করতে পারলে ভালোই হবে বলে মনে করেন এই ব্রাজিলিয়ান।

তিনি বলেন, ’অবশ্যই মেসি-সুয়ারেসের সঙ্গে ফের খেলাটা অসাধারণ হবে। তারা আমার বন্ধু, এখনো আমরা একে অপরের সঙ্গে কথা বলি। এই ত্রয়ীকে আবার পুনরুজ্জীবিত করলে দারুণ হবে। আমি সৌদি আরব ও আল হিলালেই সুখে আছি। কিন্তু কে জানে কী হবে? ফুটবল তো চমকে ভরপুর। ’

কাতার বিশ্বকাপের ধাক্কা কাটিয়ে ২০২৬ বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া নেইমার। শেষবারের মতো সুযোগটা কাজে লাগিয়ে ব্রাজিলকে উপহার দিতে চান দারুণকিছুর।

‘আমি জানি, এটা (২০২৬) হবে আমার শেষ বিশ্বকাপ। আমার শেষ চেষ্টা, আমার শেষ সুযোগ। সেটায় খেলার জন‍্য আমি সবকিছু করব। ’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর