শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দুই কোটি টাকার সোনার বারসহ ফরিদপুরে আটক ২

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত:
১০ জুন ২০২৩, ১৫:৪৭

ফরিদপুরের মধুখালীতে দুই কোটি টাকা মূল্যের ৬টি সোনার বারসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দিয়ে আটকদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১০ জুন) দুপুরে পাচারকারি দুইজনকে সোনার বারসহ আটক করা হয়। আটকরা হলেন- ফরিদপুর কোতোয়ালি থানার ভাটি কানাইপুর গ্রামের মলিন কুমার মালোর ছেলে শংকর কুমার মালো (৩৯) ও তালতলা গ্রামের রশিদ মোল্লার মেয়ে জামিলা পারভীন (২৫)।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে ৬টি সোনার বারসহ পাচারকারী দুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ৬টি সোনার বারের ওজন ১ কেজি সাড়ে তিনশ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৫ হাজার ৮৫০ টাকা।

এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর