শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৫, ১১:০৩

কৃষি বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) জরুরি সাধারণ সভা (ইজিএম) ও ফ্যামেলি ডে শুক্রবার (১০ জানুয়ারি) মুন্সিগঞ্জের সিরাজদীখানের হুমায়ুন পার্কে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার আজমের উপস্থাপনায় ইজিএমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

উপস্থিত ছিলেন বিএআরএফের সহ-সভাপতি চপল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন, অর্থসম্পাদক মোহাম্মদ আয়নাল হোসেন, দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাফিউল আল ইমরান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শওকত আলী পলাশ। কার্য নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্না রায়হান, জাহিদুর রহমান, হরলাল রায় সাগর, ইউসুফ আরেফিন ও শাহ আলম নুর।

সভায় সাধারন সম্পাদকের রিপোর্ট পেশ ও অনুমোদন করা হয়। এছাড়া গঠনতন্ত্র নিয়ে আলোচনা ও বেশকিছু সংশোধনীসহ তা পাশ হয়। সভায় আগামীতে কৃষি সংক্রান্ত অনুসন্ধানীমূলক প্রতিবেদন তৈরি, সাংবাদিকদের প্রশিক্ষণ ও এ বিট সংক্রান্ত কল্যাণমূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এদিন এ বিটের সাংবাদিকদের পরিবারের সদস্যদের নিয়ে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়। ফ্যামিলি ডে উপ-কমিটির সভাপতি চপল মাহমুদ ও সদস্য সচিব নাজমুল হুসাইনের ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের আয়োজন ছিল। দিনব্যাপী এই আয়োজনে পরিবার পরিজন নিয়ে সবাই আনন্দময় সময় কাটান। বিশেষ করে সন্তানরা ট্রেনে ভ্রমণ, নাগরদোলা, তারা নৌকা চালানো,চরকীসহ নানান ধরনের রাইডে চড়ে বিনোদনে অংশ নেয়। র্যাফেল ড্র ও কমন গিফট বিতরণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর