শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রোহিঙ্গা ভোটার ঠেকাতে রোববার বৈঠকে বসছে ইসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৫, ১৭:৫৭

রোহিঙ্গা ভোটার ঠেকাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টায় এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের দ্বিতীয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, কমিশন পার্বত্য এলাকার চার জেলার ৩২ উপজেলাকে ইতোমধ্যে বিশেষ এলাকা ঘোষণা করেছে। এসব এলাকার নাগরিকদের ভোটার হতে গেলে পূরণ করতে হয় বিশেষ ফরম। এগুলো দেখভালের জন্য রয়েছে বিশেষ কমিটি। বিশেষ এলাকায় (চট্টগ্রাম অঞ্চল) ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ‘বিশেষ তথ্য ফরম (ফরম-২-এর অতিরিক্ত তথ্য)’ ব্যবহার বিষয়ে কমিশন বৈঠকে আলোচনা করা হবে।

সূত্র আরও জানায়, রোহিঙ্গারা শুধু বিশেষ এলাকায় সীমাবদ্ধ নেই। তারা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটার হওয়ার চেষ্টা করছে। বর্তমান কমিশনের নির্দেশনা রয়েছে, কোনোভাবেই যেন বিদেশি ভোটাররা আমাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে।

এ ছাড়া আজকের বৈঠকে সব মহলের মতামতকে অগ্রাহ্য করে আওয়ামী লীগ সরকারের করা জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ ও বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল কাঠামো ও সরঞ্জামাদি হালনাগাদকরণের বিষয়েও কমিশন সভায় আলোচনা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর