বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিদায়ী ভাষণে বাইডেন

যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৫, ১৪:০৫

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের মৌলিক অধিকার, স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে।

বুধবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এই ভাষণ দেন বাইডেন।

মার্কিনদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে ভাষণে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বাইডেন বলেন, মার্কিনরা ভুল তথ্য ও অপতথ্যের নিচে চাপা পড়েছে। এতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে।

ভাষণে জলবায়ু পরিবর্তন নিয়েও কথা বলেন বাইডেন। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন রোধে আমরা যে পদক্ষেপ নিয়েছি, ক্ষমতাশালীরা তাদের অনিয়ন্ত্রিত প্রভাব খাঁটিয়ে সেগুলো নষ্ট করে দিতে চায়।’ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন ইস্যুকে এর আগে তামাশা বলে মন্তব্য করেছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর