বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সিইসি

রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আইনের মধ্যে থাকব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৫, ১১:০১

নির্বাচন কমিশন কোনও অবস্থায় রাজনীতির মধ্যে ঢুকতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে সিইসির কাছে ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এই অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, নির্বাচন কমিশন রাজনীতির ভেতরে ঢুকতে চায় না। বর্তমান ইসির কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ এ কমিশন। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, কোনো রাজনৈতিক দল নয়, সংবিধানের মধ্যে থাকতে চায় নির্বাচন কমিশন। সরকারের সময়সীমা অনুযায়ীই ভোটের দিকে এগুচ্ছে ইসি।

অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, কীভাবে নির্বাচনে সহযোগিতা করা যায়, সে বিষয়টি পর্যালোচনা করছে ইউএনডিপি। সেজন্য রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর