শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অর্থ উপদেষ্টা

আগামী বাজেটে ভ্যাট সমন্বয় করা হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৫, ১৫:৪৪

সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট, কর বাড়ানো হয়েছে, তা আগামী বাজেটে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বেশ কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে আছে। সার্বিকভাবে ভ্যাট বৃদ্ধিতে বাজারে প্রভাব পড়েনি।

তিনি বলেন, ভবিষ্যতে সংকট কমাতে আমদানি করে সারের মজুত বাড়াতে চায় সরকার। চালের সাপ্লাই চেইন মেনুপুলেট করছে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। চালের দাম এখন মোটামুটি সহনীয় আছে।

সালেহ উদ্দিন বলেন, নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে পণ্য বিক্রির জন্য বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ, সবজিসহ কিছু পণ্য এতো কম মূল্যে দেওয়া হতো যে সেটা আর দেওয়া যায় না। এখন পণ্যের সরবরাহও আছে।

এ সময় কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেওয়া সাধারণ ওএমএস কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর