শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

প্রেস সচিব

বড় বড় কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করতে চায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৫, ১৭:০০

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রফেসর ইউনূস। বড় বড় কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করতে চায়। তাদের সিইও’রা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, ‘ডব্লিউইএফ বার্ষিক সম্মেলনে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডি, সিইও’রা আসেন। তাদের সঙ্গে অনেক সরকার প্রধানদের আলাপ-আলোচনা হয়। এমডিদের দাভোসের ছোট ছোট রুমে অনেক গুরুত্বপূর্ণ আলাপ হয়। এক ধরনের ডিল মেট হয়। এই দুই দিনে প্রচুর হেড অব গভর্মেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার, প্রায় ১০টার মতো হেড অব গভর্মেন্টের কথা বার্তা হয়েছে।’

তিনি বলেন, ‘এছাড়া বড় বড় কোম্পানির এমডি, সিইও’রা প্রধান উপদেষ্টার বাংলাদেশ সর্ম্পকে জানতে চাইবেন, বাংলাদেশের বিজনেস অপরচুনিটি কী আছে সেটি নিয়ে জানতে চাইবেন। আমাদের তরফ থেকে বার বার বলছি যে, বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। বিজনেসের সেই ক্লাইমেট তৈরি হয়েছে। বিজনেস করার জন্য যে শর্তগুলো রয়েছে, সেগুলো যতটা সহজ করা যায় সেটা করা হয়েছে। চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বাড়ানো হয়েছে।’

শফিকুল আলম বলেন, ‌‘অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্র, জার্মান, তুরস্ক, চায়নার ইনভেস্টরকে বাংলাদেশে ইনভাইট করছেন। তাদের বাংলাদেশে ইনভেস্ট করার জন্য বলছেন। বাংলাদশ এখন তাদের জন্য প্রস্তুত। বাংলাদেশের যুবকদের দিয়ে তারা সহজেই বাংলাদেশকে এক্সপোর্ট হাব করা যেতে পারেন। আশা করছি, এটা থেকে ভালো কিছু রেজাল্ট পাবো।’

প্রসঙ্গত, বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ডের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় প্রধান উপদেষ্টা জুরিখে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সুইজারল্যান্ডের জেনেভার রাষ্ট্রদূত মো. আরিফুর রহমান। আগামী ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর