বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিন যেভাবে কাটবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২২

টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শুরু হয়েছে পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদের বয়ানে।

বাংলাদেশ তাবলিগ জামাতের শুরায়ি নেজাম অনুসারীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশি উর্দু ভাষায় বয়ান শুরু করেন।

পরে বাংলা ভাষায় তরজমা করেন মাওলানা জাকারিয়া।

সকাল পৌণে ১০ টার দিকে তালিমের মোজাকারা করবেন ভারতের মাওলানা জামাল। এরপর খিত্তায় খিত্তায় তালিম হবে। এসময় বয়ানের মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সাথে কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। একই সময় মাদ্রাসার ত্বলাবাদের সঙ্গে কথা বলবেন পাকিস্তানের মাওলানা ফরিদ।

বাদ যোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোদারা এবং বাদ আছর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বাদ আছর বয়ান শেষে যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিয়েছেন শুরায়ী নেজাম অনুসারী মুসল্লিরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর