শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ঘরের বাইরে ব্যায়াম না করার পরামর্শ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৫

বিশ্বের ১২৩টি শহরের মধ্যে আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় ঢাকার স্কোর ২৬৯। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। এর আগে ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি বায়ুদূষণে শীর্ষস্থানে ছিল ঢাকা।

২০৭ স্কোর নিয়ে ২য় স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। বাতাসের মানসূচকে যা ‘খুবই অস্বাস্থ্যকর’। অন্যদিকে ১৯৪ স্কোর নিয়ে তালিকার ৩য় স্থানে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

বুধবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে বায়ুদূষণের এই তথ্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করা হয়েছে।

এছাড়াও ১৭৪ স্কোর নিয়ে তালিকার ৪র্থ‌ স্থানে অবস্থান করছে নেপালের রাজধানী কাঠমান্ডু। বায়ুর এই স্কোরকেও ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘বিপজ্জনক’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর