শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গাজীপুরে বিক্ষোভের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৪

গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার রাজবাড়ি মাঠে এ বিক্ষোভ সমাবেশ করবেন তারা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টা ২৪ মিনিটে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা দেয় সংগঠনটি।

পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, ‌গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারাদেশের আপামর ছাত্র-জনতা ও কেন্দ্রীয় নেতারা।

এর আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে শুরু করে বিক্ষুব্ধরা। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে। এতে ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে মো. হিমেল, নাভিল আহাম্মেদ, মো. হাসান, গৌরব, শুভ, ইয়াকুব, অপু, বিশাল, ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে যায়। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন এবং ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আখতার বলেন, ১৫-১৬ জনকে তাজউদ্দীন মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ছাত্র-জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ সময় স্থানীয় লোকজন বিক্ষুব্ধদের আটক করে মারধর করেছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর