বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘দেশে ৭০০-৮০০ আয়নাঘর আছে, সব খুঁজে বের করা হবে’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৪৯

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর আছে। এগুলো সব খুঁজে বের করা হবে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশেই এসব হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, গুম কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে বিশেষ বাহিনীর যেসব ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানা জারির পরও গ্রেফতার করা হয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা সময় হলে দেখা যাবে।

গুম-খুনের সঙ্গে আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিচার হবে উল্লেখ করে তিনি বলেন, কার নির্দেশে এসব ঘটনা ঘটেছে তা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। কেউ মুক্তি পাবে না। মাত্র ছয় মাসে গুম-খুনের বিষয়ে সরকার যা করেছে, তা সরকারের বিরাট সফলতা।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, জাতিসংঘের সুপারিশ পরীক্ষা ও বিবেচনা করে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা দেখবে সরকার।

আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা আজই দুই দিনের সফরে আরব আমিরাতে যাচ্ছেন। শুক্রবার দেশে ফিরবেন তিনি। সফরে আরব আমিরাতের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর