শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

‘পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুযোগ রোহিঙ্গারা নিতে পারবে না’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৫৪

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুযোগ রোহিঙ্গারা নিতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, জনগণকে ভোগান্তি থেকে রক্ষা করতে পাসপোর্টের ভেরিফিকেশন তুলে দেওয়া হয়েছে। অনেক দিনের চিন্তাভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে সরকার ব্যবস্থা নেবে।

আজ (১৭ ফেব্রুয়ারি) সোমবার বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্যারেড পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

রোহিঙ্গাদের কীভাবে পাসপোর্ট পাওয়া থেকে বিরত রাখা হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে তাদের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না। রোহিঙ্গারা যেন এনআইডি না পায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে রোহিঙ্গাদের কেউ এনআইডি পেয়ে থাকলে সেটাও যাচাই করা হবে বলে জানান তিনি।

মবের নামে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সব জনতাকেই নিয়ন্ত্রণ করতে পারছি। শুধু এক জনতা না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে। সব জনতাকেই নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। কোন জনতা 'মব' তৈরি করছে সেটা আপনাদেরকেও (সাংবাদিক) একটু দেখতে হবে।

সবাইকে সজাগ হতে হবে।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের ৬ মাসে দুর্নীতি অনেকটা কমলেও তা সহনীয় পর্যায়ে না। দুর্নীতি কমলেই সব সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, গত ৫৩ বছর পুলিশদেরকে এভাবে আইনের আওতায় আনা সম্ভব হয়নি, যা অন্তর্বর্তী সরকার করেছে। যেসব মিডিয়া দুর্নীতি নিয়ে নিউজ করছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাহাঙ্গীর আলম বলেন, কোস্টগার্ডকে আধুনিক করতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। হেলিকপ্টার বোর্ড সংযুক্তির মাধ্যমে আরো আধুনিকায়নে কাজ করা হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে মধ্য দিয়ে জন্ম নেওয়া নতুন দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার কোস্টগার্ডের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। এ লক্ষ্যে কোস্টগার্ডের আধুনিকায়নে সম্প্রতি আর্মারড বা বুলেট প্রুফ সুবিধা সম্বলিত হাইস্পিড বোট, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনসহ সার্ভেল্যান্স ড্রোন ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া কোস্টগার্ডের জন্য আগামীতে হেলিকপ্টারসহ রেসকিউ ড্রোন ক্রয়েরও পরিকল্পনা করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর