শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

প্রেস উইং

৪০ গাড়িতে ডাকাতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ মার্চ ২০২৫, ১৭:২০

সড়কে গাছ ফেলে পাবনায় ৪০ গাড়িতে ডাকাতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।

পুলিশ প্রশাসনের বরাত দিয়ে শনিবার (১ মার্চ) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে ৪০ গাড়িতে ডাকাতির ঘটনাটি অতিরঞ্জিত। এ ঘটনা সম্পর্কে পাবনা জেলার সাঁথিয়া থানা পুলিশ একটি বিবৃতি দিয়েছে।

সেখানে বলা হয়, শুক্রবার দিনগত রাতে সাঁথিয়া থানাধীন করমজা ইউনিয়নে গাছ ফেলে সাঁথিয়া টু বেড়া পাকা রাস্তা বন্ধ করে অজ্ঞাতনামা ডাকাতেরা একটি সাদা রংয়ের হাইস গাড়ি আটক করে। এরপর তারা গাড়িতে থাকা ৫ যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৯০ গ্রাম স্বর্ণ (৭ ভরি ১৪ আনা), একটি ল্যাপটপ, একটি আইপ্যাড, একটি ছোট লাগেজ, ডায়মন্ড ও একটি নাকফুল, ৫০২ দিনার (বৈদেশিক মুদ্রা) ও নহদ ৫০ হাজার টাকা ছিনতাই করে।

এ সময় ডাকাতরা একজন সিএনজিচালক ও এক মোটরসাইকেল চালকের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। পরে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর