বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সেমিফাইনালের আগে ম্যাথু শর্টকে হারাল অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩ মার্চ ২০২৫, ১২:৪৯

সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ম্যাথু শর্ট।

শুধু সেমিফাইনাল নয়, ফাইনালে উঠলেও খেলার সম্ভাবনা নেই এই অলরাউন্ডারের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬৩ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন শর্ট। দলকে এনে দিয়েছিলেন ভালো সূচনা। পরে আফগানদের বিপক্ষে বল হাতে অবদান রাখেন তিনি। ৭ ওভারে স্রেফ ২১ রান খরচ করেন তিনি। এই ম্যাচের শেষদিকে পড়েন উরুর চোটে। পরে অধিনায়ক স্টিভ স্মিথ পরিষ্কার করেন শর্টের চোটের কথা। জানান সেমিতে পারবেন না খেলতে।

শর্টের বদলে দলে জায়গা হতে পারে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের। কিন্তু তার থেকে বোলিং পাবে না অস্ট্রেলিয়া। এক্ষেত্রে কুপার কনোলি ঢুকতে পারেন একাদশে। দুবাইয়ের উইকেটে স্পিনাররা বেশ ভালো করছেন। সেক্ষেত্রে অ্যাডাম জাম্পার সঙ্গে কনোলি হতে পারে ভালো পছন্দ।

আগামী (৪ মার্চ) মঙ্গলবার দুবাইয়ে ভারতের বিপক্ষে সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর