শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সমাজকল্যাণ উপদেষ্টা

শিশু ধর্ষণে অভিযুক্তরা ছাড় পাবে না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ মার্চ ২০২৫, ১৫:৪০

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ (৮ মার্চ) শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্যাতিত শিশুটিকে দেখে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা কোনোভাবেই ছাড় পাবে না।

মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ওই শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত বড় বোনের স্বামী সজিব ও শ্বশুর হিটুকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।

সজিবকে গতকাল শুক্রবার সকালে ও সজিবের বাবা হিটু মিয়াকে বৃহস্পতিবার যৌথ বাহিনী আটক করে। মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী গ্রামে অভিযুক্ত হিটু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় ধর্ষণের শিকার শিশুকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে, তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর