শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রাশমিকাকে দেখেই আবেগাপ্লুত সালমান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৩ মার্চ ২০২৫, ১৪:১১

সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’ নিয়ে পারদ বেড়েই চলেছে। ইতোমধ্যেই ছবির একঝলক ও গান সাড়া ফেলেছে। চর্চা শুরু হয়েছে সালমান খান ও রাশমিকা মন্দানার রসায়ন নিয়েও।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির আরও একটি গান ‘বাম বাম ভোলে’। এই গানের দৃশ্যে একেবারে নতুন রূপে দেখা গেছে রাশমিকাকে।

সাদা সালোয়ার-কামিজের সঙ্গে সাদা ওড়নায় রাশমিকা। কপালে ছোট্ট টিপ। খোলা চুল। এভাবেই দোলের রঙ খেলার দৃশ্যে দেখা গেছে অভিনেত্রীকে। অন্যদিকে সালমানের পরনে লাল রঙের শার্ট ও ডেনিম প্যান্ট। এই দৃশ্য দেখে নাকি অনেকেরই মনে পড়ে গেছে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের কথা। কারণ শাহরুখের ‘মহাব্বাতেন’ সিনেমায় শাহরুখের মৃত প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া।

এ সিনেমায় নাকি রাশমিকার চরিত্র তেমন গুরুত্বপূর্ণ নয়। সালমানের চরিত্রকে কেন্দ্র করেই পুরো ছবি তৈরি। ‘বাম বাম ভোলে’ গানের দৃশ্য দেখে সালমানের অনুরাগীদের ধারণা— এই সিনেমায় সালমানের মৃত প্রেমিকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। অথবা সিনেমার মাঝপথেই মৃত্যু হবে তার চরিত্রের। তাই সাদা পোশাকে হঠাৎ আবির্ভাব হয় রাশমিকার। সালমানের চোখ পানিতে ভরে ওঠে।

‘মহাব্বাতেন’ সিনেমায় শাহরুখের মৃত প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানেও দোলের গানের দৃশ্যে হঠাৎ আবির্ভাব হয়েছিল তার। শাহরুখের কল্পনাতেই অভিনেত্রীকে দেখা যেত। সেই মিলই খুঁজে পেয়েছেন অনুরাগীরা।

এক অনুরাগী সামাজিক মাধ্যমে লিখেছেন, সাদা পোশাকে নায়িকা আসছেন এবং নায়ককে ছুঁয়ে যাচ্ছেন। অবশ্যই মৃত প্রেমিকার চরিত্রেই অভিনয় করেছেন রাশমিকা। ঠিক ঐশ্বরিয়া যেমন ‘মহাব্বাতেন’ ছবিতে ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর