বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৫, ১৩:৪৫

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের উদ্যোগে গতকাল ১৫ মার্চ শনিবার রাজধানীর এক হোটেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে বসবাসরত বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দারা এতে অংশগ্রহণ করেন।

শতাধিক সদস্যদের উপস্থিতিতে ইফতার মাহফিল এক মিলন মেলায় পরিণত হয়।

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সভাপতি এফ এম কামরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ আয়নুল হক জেমস ও প্রচার-প্রকাশনা সম্পাদক হিমেল কবির।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ঢাকার বিশেষ জেলা ও দায়রা জজ মোঃ কবিরউদ্দিন প্রামানিক, নোয়াখালীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোছা: নূর মহল আক্তার বানু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন মল্লিক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারকে আরো এগিয়ে নিতে হবে। সংগঠন সামনের দিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া সকলের প্রতি ভাতৃত্ববোধ বজায় রেখে একতাবদ্ধ থাকার পরামর্শ দেওয়া হয়।

ইফতার মাহফিলে সাবেক এমপি, বগুড়া জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন ফোনকলে ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সমৃদ্ধি কামনা করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মো: গোলাম রব্বানী , সাধারণ সম্পাদক মো: ইয়াছিন আলী , অর্থ সম্পাদক মোঃ শাহাদাত হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর