বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ঢাকার মঞ্চ মাতাতে আসছে পাকিস্তানি ব্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৫, ১৬:০৮

ঢাকার মঞ্চ মাতাতে আসছে পাকিস্তানের আরও এক জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’। আগামী মে মাসের দুই তারিখ তারা রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট করবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কমিটি।

‘ভয়েস অব জুনন’ শিরোনামে এই কনসার্টটির আয়োজন করছে অ্যাসেনবাজ। তাদের পক্ষ থেকে জানানো হয়, অনেক প্রতিক্ষার পর এবার ‘সাইয়োনি’, ‘গারাজ বারাজ’সহ আরও বহু গান শোনার পালা। বাংলাদেশে আসছে পাকিস্তানের কিংবদন্তি ব্যান্ড জুনুন।

মূলত এদিন মঞ্চ মাতাবেন জুনুন ব্যান্ডের ভোকালিস্ট আলি আজমত ও তার দল। আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমানে এই দলটিই জুনুনের গান পারফর্ম করে থাকে।

এরইমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে কনসার্টের টিকিট। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিন ধাপে। সর্বোচ্চ ভিআইপি আর্লি বার্ড ছয় হাজার নয়শ নিরানব্বই, রেগুলার আর্লি বার্ড তিন হাজার নয়শ নিরানব্বই ও স্টুডেন্ট আর্লি বার্ড এক হাজার নয়শ নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিসিয়াল সাইটে।

এর আগে একাধিক ব্যান্ড ও গায়ক বাংলাদেশে এসেছে। এরমধ্যে রয়েছেন আতিফ আসলাম। যিনি আর্মি স্টেডিয়ামে ঝড় তুলেছিলেন। এছাড়া গেল বছরের ১৫ নভেম্বর আসে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর