শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৫, ১৬:১৪

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের আয়োজনে ‘বিশ্ব সমাজকর্ম দিবস- ২০২৫’ উপলক্ষ্যে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) “টেকসই উন্নয়নের জন্য প্রজন্মের মধ্যে সহযোগিতা বাড়ানো" প্রতিপাদ্য কে সামনে রেখে অনুষদ ভবন থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে সমবেত হয়।

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা, একই বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, প্রভাষক হাবিবুর রহমান সহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ। র‍্যালি শেষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পালন করে বিভাগটি।

বিভাগের সভাপতি সাদিয়া সুলতানা রুনা বলেন, আমি র‍্যালিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানাই। আজকের এই থিমকে সামনে রেখে আমাদের প্রজন্মের গ্যাপ পূরণ করে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে হবে। এতে আমাদের সমাজ শক্তিশালী হবে। সমাজের মানুষের মাঝে সম্পর্ক মজবুত হবে।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, " মানবতার প্রতিনিধিত্ব হয় মানবের বিচরনের মাধ্যমে। বর্তমানে পৃথিবীতে চতুর্থ শিল্প বিল্পব চলে কিন্তু বাংলাদেশের মানুষ ২য় বা ৩য় শিল্প বিল্পবের সুবিধা ভোগ করে। কারণ আমাদের সমাজ যৌথ পরিবার থেকে একক পরিবারে পরিণত হয়েছে। সমাজের সকল জায়গায় এই বিপ্লবে সুবিধা পৌঁছে দিতে হবে। যৌথ পরিবার উঠে গেছে শিল্প বিপ্লবের কারণে কিন্তু এই বিপ্লব নতুন সুযোগ এনে দিয়েছে, কারণ এক মূহুর্তের মধ্যে আমরা পৃথিবীর এপাশ থেকে ওপাশে নেটওয়ার্কিং করতে পারি। এজন্য এই বিল্পব সামাজিক বন্ধনের অন্তরায় হবে না।"

প্রসঙ্গত, প্রতি বছর মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার বিশ্বব্যাপী ‘সমাজকর্ম দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর