বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দূষিত শহরের তালিকায় ঢাকা আজ পঞ্চম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ মার্চ ২০২৫, ১১:১৮

বিশ্বের ১২৪টি শহরের মধ্যে আজ ( ২০ মার্চ) বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে পাঁচ নম্বরে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ার সূচক অনুযায়ী, দূষণের শীর্ষে থাকা আলজিয়ার্সের স্কোর ২০৬ যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে বিবেচিত। আজ এই তালিকায় আর কোনো শহর নেই।

তালিকার দুই নম্বরে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ১৮৪, অর্থাৎ এই শহরের বায়ু আজ অস্বাস্থ্যকর। ১৬৬ স্কোর নিয়ে দূষণ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, অর্থাৎ শহরটির বাতাসও আজ ‘অস্বাস্থ্যকর’। ‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর।

এদিকে গতকালের চেয়ে ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হলেও আজও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’। ১৫২ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। বুধবার ঢাকা ছিল দূষিত শহরের তিন নম্বরে।

আইকিউএয়ার সূচক অনুযায়ী ১২৪টি শহরের মধ্যে দূষিত শহরের শীর্ষে যেখানে আলজিয়ার্স, ঠিক তার বিপরীত অবস্থানে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। আজ বিশ্বের সবচেয়ে কম দূষণের শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে অকল্যান্ড। তাদের স্কোর মাত্র ৯। ১১ স্কোর নিয়ে কম দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে কানাডার ভ্যানকুভার।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর