বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ব্রিকস প্রসঙ্গে প্রধানমন্ত্রী

বাংলাদেশ কিছু চেয়ে পাবে না এটা ঠিক না

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৩, ১৭:০৯

ব্রিকসের সদস্য পদ নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ কিছু চেয়ে পাবে না, এটা ঠিক না। বিএনপির সময় বিশ্বে বাংলাদেশের কোনো অবস্থান ছিল না। বাংলাদেশ মানেই ছিল ভিক্ষা চাওয়ার দেশ। এখন এটা না। সবাই জানে।

সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, চাইলে পাব না, তা না। সব কাজের নিয়ম থাকে। আমরা সেটা মেনে চলি। আমার সাথে যখন দক্ষিণ আফ্রিকার প্রেডিডেন্টের কথা হলো, আমন্ত্রণ জানালেন। আমাকে বলেছিলেন যে সদস্য বাড়ানো হবে। যখন ব্রিকস হয়, তখন যারা সদস্য দেশগুলোর প্রধান ছিলেন সবার সাথে আমার ভালো সম্পর্ক। যখন জানলাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হবে তখন ওটাতে যুক্ত হতে চাই। শুরু থেকেই এটার প্রতি আগ্রহ ছিল।

শেখ হাসিনা বলেন, ব্রিকসে নিলে খুশি হতাম। তবে প্রথমবার গিয়েই সদস্য পদ পাব, এমন কথা মাথায় ছিল না। কাউকে বলিও নাই। ওখানে তো সব রাষ্ট্রপ্রধানদের সাথে কথা হয়েছে। আমরা কিন্তু বলতে যাইনি যে, এখনি মেম্বার (সদস্য) করেন। আমাদের বলেছে, এখন এই কয়জন নেব, পরে ধাপে ধাপে সদস্য বাড়াব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর