শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লক্ষ্মীপুরে অসহায়-দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও ভিজিএফের চাল বিতরণ

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৫:৩৮

লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে পৌর এলাকার অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী এবং ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে সোমবার (২৪ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদ মিলানায়তনে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী গুলো বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী গুলো বিতরণ করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী, পৌরসভার প্রকৌশলী মো. জুলফিকার হোসেন প্রমুখ।

এর আগে শহরের আলিয়া মাদ্রাসা মাঠে পৌর এলাকায় বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন।

পৌরসভা সুত্রে জানা যায়, পৌরসভার প্রশাসকের উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় পৌর এলাকার ৩২০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল, সেমাই, চিনি, দুধ, নুডুলস, চাল, তৈল, লবনসহ অনন্য সামগ্রী।

এছাড়াও বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) পৌরসভার ৪ হাজার ৬শ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে। ২৪ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রম ২৬ মার্চে সমাপ্ত হবে।

২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন।

এদিকে ঈদ সামগ্রী গুলো পেয়ে হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে। এর মাধ্যমে বছরে একটি দিন অনন্ত ভালো খেতে পারবেন বলে জানান তারা। অন্য দিকে বিনামূল্যে ভিজিএফের চাল পেয়েও সন্তুষ্টি প্রকাশ করেন হতদ্ররিদ্র মানুষগুলি।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, নিঃসন্দেহে লক্ষ্মীপুর পৌরসভার এটি একটি ভালো উদ্যোগ। আমরা আশা করি সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে আমাদের সমাজের বিত্তশালীরা এগিয়ে আসবেন। তাহলে আমাদের সমাজের অবহেলিত মানুষ গুলো ভালো থাকতে পারবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর