বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কথা নয় কাজ করে দেখাতে চাই, বললেন সারজিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৭:৪০

জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বললেন, কথা নয় কাজ করে দেখাতে চাই।

সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলায় বিজয় চত্বরে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। এদিন বিশাল গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে যান সারজিস আলম। সেখানে পথসভা করেন তিনি।

সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশ কেউ আর দলের নাম ও মার্কা দেখে ভোট দেবে না। এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। ভোটের আগের দিন যায়, আর কিছু টাকা ধরিয়ে দেয়। আর ভোটের পর কোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকে। নতুন বাংলাদেশ আর এগুলো হতে দেওয়া যাবে না।

পঞ্চগড়বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধভক্ত হবেন না। অন্ধভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাবো, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।

এসময় সারজিস আলমের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের দেখা গেছে। পরে তিনি বোদা উপজেলার উদ্দেশ্যে গাড়ি বহর নিয়ে দেবীগঞ্জ ছেড়ে যান। বিকেল তেঁতুলিয়ায় একই পথসভা এবং তার নিজ এলাকা আটোয়ারীতে ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর