বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ড. ইউনূস

জুলুম-দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ দেখেছে বিশ্ব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৫, ১১:৪৯

বিশ্ববাসী জুলুম-দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে দেখেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ২০০৭ সালে আমি বিএফএ-তে ক্ষুদ্রঋণ বিষয়ে আলোচনা করি। কিন্তু আজ আমি ভিন্ন এক ভঙ্গিতে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এমন একটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, যে বাংলাদেশ গত বছরের জুলাই-আগস্টে ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে।

তিনি বলেন, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে দেখেছে বিশ্ববাসী। তরুণ সমাজ ও নাগরিকরা বাংলাদেশের ভবিষ্যতকে নতুনভাবে নির্ধারণে ব্যতিক্রমী সংকল্প ও শক্তি দেখিয়েছে। 

প্রধান উপদেষ্টা বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে আমরা গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নিয়েছি। নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, সিভিল প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার সংস্কারের জন্য স্বাধীন কমিশন চালু করা হয়েছে। এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে জাতির মৌলিক রূপান্তর নিয়ে আসবে।

ড. ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। একইসঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে একত্রে কাজ কারার আহ্বানও জানান তিনি। 

এ সময় জলবায়ুর বিরূপ প্রভাবে বৈশ্বিক ক্ষতির কথা তুলে ধরে তিনি বলেন, জলবায়ুর এই প্রভাব মোকাবিলায় অনুদানভিত্তিক অর্থায়ন প্রয়োজন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর